২৭ জানুয়ারি ২০১১ - ২০:৩০

গতকাল ২৭শে জানুয়ারী হাজার হাজার ইয়েমেনী এদেশের রাজধানী সানয়া’তে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা এ সময় প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ’কে ক্ষমতাচ্যুত করার দাবী জানায়। আলী আব্দুল্লাহ গত ৩২ বছর ধরে এদেশ শাসন করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: স্বৈরচারী সরকার আলী আব্দুল্লাহ সালেহ সরকারের ক্ষমতাচ্যুত করার দাবীতে ইয়েমেনের হাজার হাজার জনগণ গতকাল এদেশের রাজধানী সানয়াতে বিক্ষোভ করেছে।

এদিকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, ইয়েমেনের ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা গতকাল সানয়া’র পথে ‘জওফ’ প্রদেশের একটি স্থানে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। অবশ্য এ হামলা হতে তিনি পরিত্রাণ লাভ করেছেন।

একটি সশস্ত্র দল গত বুধবার জওফ-সানয়া রুটের একটি স্থানে একটি আলোচনা সভায় অংশগ্রহণের কিছুক্ষণ পর ফেরার পথে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ হামলা হতে তিনি প্রাণে বেচে গেলেও তার সাথে থাকা অপর ৩ ব্যক্তি আহত হয়েছে।

ক্ষমতাসীন দল একটি বিবৃতি প্রদান পূর্বক এ ঘটনার জন্য সকল বিরোধী দলের নেতাদেরকে দায়ী করেছেন।#